০৭:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে’

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৫:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৪৪৬ ভিউ :

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “জামায়াত ক্ষমতায় এলে নারীরা তাদের যোগ্যতা ও যথাযথ সম্মান নিয়ে কাজ করবে। সেইসাথে, অতীতের যেকোনও সময়ের চেয়ে কর্মক্ষেত্রে তারা বেশি নিরাপদ থাকবে।”

বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর পল্টন মোড়ে জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, শ্রমিক বিভিন্নভাবে নির্যাতিত ও অধিকার বঞ্চিত। শ্রমিকদের যথাযথ মূল্যায়ন করা হয় না। একইসাথে শ্রমিকরা চাঁদাবাজদের জুলুমেরও শিকার। মালিক ও শ্রমিক উভয় পক্ষকেই একে অপরের জন্য কাজ করতে হবে। পারস্পরিক ভালোবাসার ভিত্তিতে দেশ গড়তে হবে।

তিনি আরও বলেন, পুরুষের জন্য প্রতিষ্ঠানগুলোতে নামাজসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখা হয়। তবে নারীদের জন্য তেমন সুযোগ-সুবিধা দেখা যায় না। বৈষম্যহীন সমাজ গড়তে নারীদের জন্য সমান সুযোগ-সুবিধা রাখার কথাও জানান তিনি।

এসময় শ্রমিকের পারিশ্রমিক নিয়ে জামায়াতের আমির বলেন, অনেক ফ্যাক্টরি বা কারখানায় শ্রমিকরা এতো কম বেতন পান, যা দিয়ে দিন চলে না। যার ফলে তাদের ওভারটাইম করতে হয়। এই মানবতা-বর্জিত জীবনের অবসান ঘটাতে কঠোর সিদ্ধান্ত নেওয়ার সংকল্পও প্রকাশ করেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাটের গ্রাম পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রিন্স

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘জামায়াত ক্ষমতায় এলে নারীরা কর্মক্ষেত্রে বেশি নিরাপদ থাকবে’

পোষ্টের সময় : ০৫:১৫:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫