০৭:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। তবে চাঞ্চল্যকর এই মামলার প্রধান আসামি সাদিককে খালাস প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বেলা ১১টার দিকে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. শিপন, ইব্রাহিম ও ইউসুফ। তাদের সবার বাড়ি ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শীলদহ গ্রামে।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, শীলদহ এলাকার ওই ছাত্রীর সঙ্গে তার চাচাতো ভাই সাদিকের প্রেমের সম্পর্ক ছিল। ২০২৪ সালের ১৯ এপ্রিল রাত ৯টার দিকে সাদিক তাকে কৌশলে একটি জঙ্গলে ডেকে নিয়ে ধর্ষণ করে। ওই সময় ওত পেতে থাকা শিপন, ইব্রাহিম ও ইউসুফ সেখানে উপস্থিত হলে সাদিক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ওই তিন যুবক স্কুলছাত্রীকে পালাক্রমে ধর্ষণ করে।

ঘটনার ১৬ দিন পর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ইসলামপুর থানায় চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়েরের দুই বছর পর মোট নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় প্রদান করেন। তবে সাক্ষ্য-প্রমাণে সম্পৃক্ততা প্রমাণিত না হওয়ায় প্রধান আসামি সাদিককে মামলা থেকে খালাস দেয়া হয়েছে।

এদিকে, একই দিনে জামালপুর সদর উপজেলার বাঁশচড়া এলাকায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের দায়ে অপর একটি মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন একই আদালত।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জামালপুরে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড

পোষ্টের সময় : ০৭:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬