০৩:২৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাইয়ের শহীদ ও যোদ্ধা ভুয়া প্রমাণ হলে আইনি ব্যবস্থা

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৭:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩৩ ভিউ :

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গণমাধ্যমে যেসব সূত্রে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের নাম প্রকাশিত হয়েছে, জুলাই অভ্যুত্থান অধিদফতর তা পুনরায় যাচাই-বাছাই করছে। কোনো প্রকার ভুয়া প্রমাণিত হলে তাদের তালিকা থেকে বাদ দিয়ে গেজেট প্রকাশ করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের বাদ দেওয়ার ক্ষেত্রে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ।

মঙ্গলবার (১৬সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই শহিদ ও জুলাই যোদ্ধাদের তালিকা প্রণয়ন এবং ভাতাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করে থাকে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের যে তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, ইতোমধ্যে তা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

জুলাই শহীদ এবং জুলাই যোদ্ধার তালিকায় যেসব ভুয়া নাম অন্তর্ভুক্ত হয়েছিল, তাদের নাম যাচাই-বাছাই করে তালিকা থেকে বাদ দিয়ে ইতোমধ্যে গেজেট প্রকাশ করা হয়েছে এবং এ প্রক্রিয়া অব্যাহত আছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যারা অন্য দেশের তাঁবেদারি করে, তারাই ৭ নভেম্বরের চেতনাকে ভয় পায়: প্রিন্স

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

জুলাইয়ের শহীদ ও যোদ্ধা ভুয়া প্রমাণ হলে আইনি ব্যবস্থা

পোষ্টের সময় : ০৭:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫