০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক শুভেচ্ছাবার্তায় তিনি মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা ও নেতৃত্বের প্রশংসা করেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, মির্জা ফখরুলের রাজনৈতিক পথচলা পাঁচ দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত এবং তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। তৃণমূলের মানুষের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতিতে স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে।

তিনি আরও বলেন, একজন শিক্ষাবিদ, অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে মির্জা ফখরুলের নতুন দায়িত্ব গ্রহণ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।

নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি মির্জা ফখরুলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

এর আগে বৃহস্পতিবার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। মোট ৩৪৯ জন সংসদ সদস্য ভোটার থাকলেও ভোট দিয়েছেন ৩৪৩ জন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের নবনির্বাচিত প্রভোস্টকে ফুলেল শুভেচ্ছা

গ্যাস সংকটে ময়মনসিংহের ২০ কারখানায় ছুটি, ব্যাহত উৎপাদন

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ড. মুহাম্মদ ইউনূসের অভিনন্দন পেলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল

পোষ্টের সময় : ১০:৫৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬