০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু আতঙ্কে, স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা জারি

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০১:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭২ ভিউ :

স্বাস্থ্য অধিদপ্তর দেশে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা ব্যবস্থাকে আরও কার্যকর করতে ১২ দফা জরুরি নির্দেশনা জারি করেছে। দেশের সব মেডিকেল কলেজ, জেলা সদর হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রগুলোকে এই নির্দেশনা পাঠানো হয়েছে।

নির্দেশনার মধ্যে রয়েছে রোগীদের এনএস ওয়ান পরীক্ষা নিশ্চিত করা, ভর্তি রোগীদের জন্য প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা রাখা এবং ডেঙ্গু চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও সরঞ্জামের প্রাপ্যতা নিশ্চিত করা। এছাড়া, হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য নির্দিষ্ট ওয়ার্ড তৈরি করা এবং মেডিসিন, শিশু ও অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ বোর্ড গঠন করতে বলা হয়েছে।

বহির্বিভাগে আসা সন্দেহভাজন রোগীদেরও বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিশ্চিত করতে হবে। আইসিইউ প্রয়োজন হলে ডেঙ্গু রোগীদের অগ্রাধিকার দেওয়া হবে। হাসপাতালের তথ্য সংরক্ষণ ও প্রেরণ করার জন্য একজন নার্সকে দায়িত্ব দেওয়া হবে। মৃত্যুর ঘটনা ৬ ঘণ্টার মধ্যে এবং বিস্তারিত প্রতিবেদন ২৪ ঘণ্টার মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে জানাতে হবে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হাসপাতাল এলাকা নিয়মিত পরিষ্কার ও মশক নিধন কার্যক্রম চালানো হবে। প্রতি শনিবার ডেঙ্গু সমন্বয় সভা অনুষ্ঠিত হবে। চলতি বছরের হিসাবে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৫৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা ৩৮,৫২৭ জনে পৌঁছেছে।

এই নির্দেশনাগুলো কার্যকর হলে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মানসম্মত সেবা নিশ্চিত হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যারা অন্য দেশের তাঁবেদারি করে, তারাই ৭ নভেম্বরের চেতনাকে ভয় পায়: প্রিন্স

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডেঙ্গু আতঙ্কে, স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা জারি

পোষ্টের সময় : ০১:৪৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫