০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের স্বদেশ প্রত‍্যাবর্তনে ময়মনসিংহে ছাত্রদলের আনন্দ মিছিল

Oplus_131072

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত‍্যাবর্তন উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীতে আনন্দ মিছিল করেছে দক্ষিণ জেলা ছাত্রদল। এ সময় নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ‍্যা সাড়ে ৫টার দিকে নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।

এই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি আজিজুল হাকিম আজিজ এবং সাধারণ সম্পাদক মো: রাকিব হোসেন।

এর আগে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় ছাত্রনেতারা বলেন, দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনে দলীয় নেতাকর্মী ছাড়াও দেশের গনতন্ত্রকামী মানুষের মাঝে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে। তবে একটি মহল তারেক রহমানের জনপ্রিয়তার ভয়ে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। কিন্তু কোন ষড়যন্ত্রই তারেক রহমানের আগমনকে ঠেকাতে পারবে না। তাই সকল প্রতিকূলতাকে মোকাবেলা করেই আমরা তার এই আগমনকে স্মরণীয় করে রাখতে চাই। ইনশাআল্লাহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়ে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবেন তারেক রহমান।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সভাপতি আবদুল্লাহ্ আল মাসুদ, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আবদু্ল্লাহ্ আল নোমান, রোকনরুজ্জামান রোকন, দপ্তর সম্পাদক সজীব মিয়া প্রমূখ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

তারেক রহমানের স্বদেশ প্রত‍্যাবর্তনে ময়মনসিংহে ছাত্রদলের আনন্দ মিছিল

পোষ্টের সময় : ০৭:৪৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫