০৪:১১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিশালে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা: নারী বিদ্বেষী মনোভাব পরিহার করুণ

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৩২৫ রেজুলেশন এর ভিত্তিতে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্ম পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে গঠিত ত্রিশাল উপজেলা স্টিয়ারিং কমিটির অষ্টম সভা আজ ত্রিশাল শশী ফাউন্ডেশান এর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ নারী প্রগতি সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন টেকসই শান্তিতে অবদান রাখতে বাংলাদেশী নারীদের ক্ষমতায়ন” শীর্ষক প্রকল্পের আওতায় ত্রিশাল উপজেলার সরকারী কর্মকর্তা, আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নারী নেত্রী, শিক্ষক, সংস্কৃতি কর্মী, স্থানীয় সরকার ও যুব প্রতিনিধিদের নিয়ে উপজেলা ষ্টিয়ারিং কমিটি গঠন করা হয়।

আজকের সভায় পূর্বে গৃহীত কর্মপরিকল্পনা অনুযায়ি অগ্রগতি ও ভবিষ্য করনীয় বিষয়ে পরিকল্পনা গ্রহণ সহ জেন্ডার সমতা, উপজেলা ও জেলা পর্যায়ে নারীদের জন্য যে সব সরকারী/বেসরকারী সেবা বিদ্যমান রয়েছে সেগুলো গ্রহণের পথ সহজতর করা সহ সিদ্ধান্ত নেয়ার কাঠামোয় নারীর কার্যকর অংশগ্রহণ নিয়ে বিশদভাবে আলোচনা হয়। তাছাড়া স্থানীয় পর্যায়ে নারীর সমস্যা,নিরাপত্তাহীনতা ও প্রতিবন্ধকতা চিহ্নিতকরনের মাধ্যমে সমাধানের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।

স্টিয়ারিং কমিটির উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) নেত্রকোণা কেন্দ্রের কেন্দ্র ব্যবস্থাপক ও ত্রিশাল স্টিয়ারিং কমিটিরি সমন্বয়কারী মৃনাল কান্তি চক্রবর্তী। সভায় নারী শান্তি ও নিরাপত্তা নিশ্চিতকল্পে বিস্তারিত আলোচনা করা হয়।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার নিলুফার হাকিম, ত্রিশাল থানার নারী ও শিশু সুরক্ষা ডেস্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর কামরুন্নাহার, পোড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সংস্কৃতি কর্মী অবিনাশ চন্দ্র দাম, মহিলা পরিষদ নেত্রী ও নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জাহিদা আক্তার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্বিবিদ্যালয়ের উইমেন পিস ক্যাফের সভাপতি তানজুম মোস্তফা অর্না, তৃণমুল নারী নেত্রী মাহমুদা আক্তার ও উপজেলা তথ্য আপা নাজমা খাতুন প্রমুখ।

সভায় তৃণমুল পর্যায়ে পরিবার থেকে সকল পর্যায়ে গণতান্ত্রিক চর্চা, নারীর জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত, নারী বিদ্বেষী মনোভাব পরিহার সহ নারীদের কাছে বিভিন্ন সেবার তথ্যসমূহ সরবরাহ করার ক্ষেত্রে নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম পরিচালনার বিষয়ে সকলে ঐক্যমতে পোষন করেন।সভা শেষে সকল সদস্য অংশগ্রহণমূলক আলাপ আলোচনার ভিত্তিতে স্থানীয় সমস্যার আলোকে একটি বাস্তবায়নযোগ্য কর্ম পরিকল্পনা তৈরি করেন।

উল্লেখ থাকে যে, নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপিএস জাতীয় পর্যায়ে মুখ্য ভুমিকা পালন করছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেওয়ানগঞ্জে মাদ্রাসার জমি উদ্ধার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ধস, আটকা বহু মানুষ, সেনা মোতায়েন

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ত্রিশালে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক স্টিয়ারিং কমিটির সভা: নারী বিদ্বেষী মনোভাব পরিহার করুণ

পোষ্টের সময় : ০৮:০৯:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫