০১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ সাত বছর পর পরিবারের সাথে খালেদা জিয়ার ঈদ উদযাপন

  • RA
  • পোষ্টের সময় : ০১:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫
  • ৪৫৮ ভিউ :

সর্বশেষ ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থানকালে পরিবারের সঙ্গে ঈদ উদযাপনার দীর্ঘ সাত বছর পর যুক্তরাজ্যে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

এই সময়ে তার পাশে রয়েছেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি এবং তিন নাতনি—জায়মা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান।

এর আগে, গত ৮ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন খালেদা জিয়া। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির পাঠানো বিশেষ রাজকীয় অ্যাম্বুলেন্সে তিনি ঢাকা থেকে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে সরাসরি তাকে লন্ডন ক্লিনিকে নেওয়া হয়। ২৪ জানুয়ারি পর্যন্ত তিনি লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং ২৫ জানুয়ারি চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে ছেলে তারেক রহমানের বাসায় ওঠেন।

এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশবাসী ও দলের নেতাকর্মীদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কারণ আজ অপ্রতিম। আগামীকাল কে?

সরিষাবাড়ীতে হাতিকে ভয়ের 'অস্ত্র' বানিয়ে চলছে চাঁদাবাজি

19 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দীর্ঘ সাত বছর পর পরিবারের সাথে খালেদা জিয়ার ঈদ উদযাপন

পোষ্টের সময় : ০১:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫