০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ২২বছর পর ময়মনসিংহে পা রাখছেন তারেক রহমান : উচ্ছ্বসিত নেতাকর্মীরা

২২ বছর পর ময়মনসিংহের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দুপুরে ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। তারেক রহমানের আগমনকে ঘিরে উচ্ছ্বসিত স্থানীয় নেতাকর্মীরা। এর আগে ২০০৩ সালে বিএনপির একটি কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহ এসেছিলেন তিনি।

সোমবার বিকেলে তারেক রহমানের জনসমাবেশস্থলে গিয়ে দেখা যায়, জোরেশোরে চলছে মঞ্চ তৈরির কাজ। সভাস্থল পরিদর্শন করছেন নেতাকর্মীরা। তারা জানান, জনসভায় ৪-৫ লাখ মানুষের সমাগম ঘটবে। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন জেলা থেকে আসা শুরু করবেন নেতাকর্মীরা।

জেলা যুবদলের সহসভাপতি জামিলুর রহমান বলেন, দলের শীর্ষ নেতা তারেক রহমানকে কাছ থেকে দেখতে অপেক্ষার প্রহর গুনছি। মঞ্চ কিভাবে তৈরি করা হয়েছে তা দেখতে এসেছি। তার মুখে অবহেলিত ময়মনসিংহ অঞ্চলের নানা উন্নয়নের পরিকল্পনা শুনবো। তিনি যেভাবে জনসমাবেশে মানুষকে কাছে টেনে নিচ্ছেন এটা বিরল। নেতার আগমনে ওয়ার্ড ইউনিয়ন পর্যায় থেকে নেতাকর্মীরা আসার প্রস্তুতি নিচ্ছেন।

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, জনসভার প্রস্তুতি ইতোমধ্যে শেষ পর্যায়ে। আমরা আমাদের নেতাকে বরণ করতে সর্বোচ্চটুকু করছি। সকল ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে সমাবেশ শুরুর কয়েক ঘন্টা পূর্বেই মিছিল নিয়ে মাঠে প্রবেশ করতে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

তারেক রহমানের নির্বাচনী সফর উপলক্ষে সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে ময়মনসিংহ বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম

বলেন, সড়কপথে দুপুর দুইটা তারেক রহমান ময়মনসিংহের সার্কিট হাউজের সমাবেশে যোগদান করবেন। এর আগে ২০০৩ সালে তারেক রহমান এসেছিলেন। উনার আগমনকে ঘিরে আমরা উচ্ছ্বসিত। সার্কিট হাউস মাঠে কয়েক লাখ মানুষের সমাগম ঘটবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

নান্দাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু

26 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দীর্ঘ ২২বছর পর ময়মনসিংহে পা রাখছেন তারেক রহমান : উচ্ছ্বসিত নেতাকর্মীরা

পোষ্টের সময় : ১০:০৬:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬