০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৯:৪৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫০ ভিউ :

আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন সনাতন ধর্মীয় নেতারা। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এই বৈঠকে পূজা উদযাপন পরিষদের নেতারা তাঁকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা বলেন, পূজার সময় ধর্মীয় নেতাদের সঙ্গে সামনাসামনি দেখা করার সুযোগ হয়। এসময় তিনি পূজার প্রস্তুতি ও সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। নেতৃবৃন্দ জানান, এ বছর গতবারের তুলনায় এক হাজারের বেশি পূজামণ্ডপ বেড়েছে এবং দেশের সর্বত্র প্রস্তুতি জোরদারভাবে চলছে।

তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সব পক্ষ থেকে এবারের পূজায় সহযোগিতা দেওয়া হচ্ছে। বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ের সচিব ও উপদেষ্টার উদ্যোগ প্রশংসনীয়। প্রশাসন থেকে পূজাকে উৎসবমুখর করতে সর্বোচ্চ সহায়তা দেওয়া হচ্ছে।

ঢাকা মহানগর পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব স্থায়ী দুর্গামন্দিরের জন্য রেল মন্ত্রণালয়ের জায়গা বরাদ্দ দেওয়ার প্রসঙ্গে প্রধান উপদেষ্টাকে বিশেষ ধন্যবাদ জানান এবং একে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যারা অন্য দেশের তাঁবেদারি করে, তারাই ৭ নভেম্বরের চেতনাকে ভয় পায়: প্রিন্স

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক

পোষ্টের সময় : ০৯:৪৮:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫