১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘দুলাভাই’, ‘দুলাভাই’ স্লোগানে মুখরিত সিলেট

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ২৯৮ ভিউ :

দীর্ঘ দুই দশক পর সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সিলেটি জামাইয়ের আগমনে উৎসবের আমেজে সেজেছে পুরো নগরী। ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ লেখা ফেস্টুন ব্যানারে ছেয়ে গেছে বিভিন্ন অলিগলি।

বুধবার (২১ জানুয়ারি) রাত ৮টায় স্ত্রী জুবাইদা রহমান ও কন্যাকে সঙ্গে নিয়ে তারেক রহমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাতেই বিমানবন্দর থেকে তিনি সরাসরি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন। এ সময় রাস্তার দু’পাশ হাজার হাজার নেতাকর্মী ‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে মুখরিত করে তুলেন।

মাজার জিয়ারত শেষে তিনি দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে শশুরবাড়ি ‘রাহাত মঞ্জিল’ এ যান। সেখানে হাজার হাজার নেতাকর্মীকে নিয়ে তিনি দোয়া মাহফিলে অংশ নেন। তাঁর আগমনে শশুরবাড়ি এলাকায় ব্যাপক আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি শ্বশুরবাড়িতে পারিবারিক সফর সিলেটবাসীর কাছে এক ঐতিহাসিক মুহুর্তে রুপ নিয়েছে।

সকাল ১০টার দিকে তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবেন। এ সময় তিনি সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ত্রিশালে শিক্ষার্থীদের মাঝে ৪ শতাধিক গাছের চারা বিতরণ

নিষ্ঠা ও মানবিকতায় শেরপুরবাসীর আস্থায় ডা. আসাদুজ্জামান

13 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘দুলাভাই’, ‘দুলাভাই’ স্লোগানে মুখরিত সিলেট

পোষ্টের সময় : ১০:৫৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬