১১:৩১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী

গাজীপুরের কালিয়াকৈর হাই-টেক পার্কে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে গুগল, মেটা ও টিকটকসহ বিশ্বের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান। পার্কে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানির প্রস্তাবিত এআই ডেটা সেন্টার প্রকল্পে এসব প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

শনিবার (৮ আগস্ট) কালিয়াকৈর হাই-টেক পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, কালিয়াকৈর হাই-টেক পার্কে বর্তমানে ৮৫টি প্রতিষ্ঠানকে জমি বা স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সাতটি বিদেশি প্রতিষ্ঠান। ৪০টি প্রতিষ্ঠান ইতোমধ্যে ব্যবসা বা উৎপাদন কার্যক্রম শুরু করেছে, ২৮টি নির্মাণাধীন এবং আরও ১৭টি শিগগিরই নির্মাণকাজ শুরু করবে।

তিনি জানান, পার্কে মোট বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ প্রায় ১ দশমিক ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে প্রায় ২৮৩ মিলিয়ন ডলার ইতোমধ্যে বিনিয়োগ হয়েছে। পার্কের ব্যবসায়িক পরিবেশ যথাযথভাবে গড়ে তোলা গেলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

ফকির মাহবুব আনাম বলেন, চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রভিত্তিক সাতটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৬২৯ মিলিয়ন ডলারের বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। ফলে কালিয়াকৈর হাই-টেক পার্ক ভবিষ্যতে প্রযুক্তিপণ্য উৎপাদন, গবেষণা ও উন্নয়ন এবং রপ্তানির গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, পার্কে মোবাইল ফোন, ল্যাপটপ, ফাইবার অপটিক্যাল কেবল, গাড়ি, রাউটার, সুইচ, সিসিটিভি, এসি, রেফ্রিজারেটর, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন প্রযুক্তিপণ্য উৎপাদিত হচ্ছে। দুটি কোম্পানি ডেটা সেন্টার স্থাপনের কাজ করছে।

পার্কের বিনিয়োগ বাড়াতে মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক-কর সুবিধা, বিদ্যুৎ ও গ্যাসসহ প্রয়োজনীয় সেবায় ভ্যাট সুবিধা এবং নতুন প্রযুক্তি খাতের জন্য পৃথক প্রণোদনা কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাকৃবিতে বিএসভিইআরের ৩২তম বৈজ্ঞানিক সম্মেলনের উদ্বোধন

ফুলপুরে বিএনপি নেতা আব্দুল মতিনের মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

দেশে বিনিয়োগ করতে চায় গুগল-মেটা-টিকটক: আইসিটি মন্ত্রী

পোষ্টের সময় : ০৯:৪৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬