ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক, জেলা কৃষকদলের নির্বাচিত সাবেক সাংগঠনিক সম্পাদক এবং ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আলহাজ অ্যাডভোকেট এম. এ. হান্নান খান বলেছেন, নগরবাসীর জীবনযাত্রা চলমান রাখার লক্ষ্যেই পাশে থেকে কাজ করে যাচ্ছি। নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করাই আমার লক্ষ্য।
তিনি গত ২৭ জুন শনিবার ময়মনসিংহ নগরীর ১৮ নম্বর ওয়ার্ডের কৃষ্টপুর মালঞ্চ কলোনিতে যান। এর দুই দিন আগে কলোনির বাসিন্দারা তাঁর কাছে পানির সমস্যার কথা জানান। প্রায় ২০০টি পরিবার পানি না থাকায় চরম ভোগান্তিতে পড়ে এবং দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবে করতে পারছিল না।
পরবর্তীতে তিনি মিস্ত্রি পাঠান। মিস্ত্রির পরামর্শ অনুযায়ী সারাদিনের প্রচেষ্টা এবং স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধ পরিশ্রমে কলোনির পানির সমস্যা সমাধান হয়। বর্তমানে কলোনির বাসিন্দারা পানি পাচ্ছেন।
এ কাজে যারা তাঁর পাশে থেকে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

স্টাফ রিপোর্টার 






















