০২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল ছিলেন দেশের যেকোনো আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা: রিজভী

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১০:২৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • ২০১ ভিউ :

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের যেকোনো আন্দোলন ও সংগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন প্রধান অনুপ্রেরণা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম সারা জীবন অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে কথা বলেছেন। তিনি ছিলেন যুগান্তরের কবি।

তিনি বলেন, অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে নজরুল মানুষকে শিখিয়েছেন। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও তাঁর চিন্তা ও লেখনী অনুপ্রেরণা জুগিয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন সংগ্রামে নজরুলের আদর্শ অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে শেখায়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভ উদ্বোধন

ইউক্রেনের স্কুলভবনে রুশ বোমা হামলায় নিহত ৩৩, নিখোঁজ ৫০

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নজরুল ছিলেন দেশের যেকোনো আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা: রিজভী

পোষ্টের সময় : ১০:২৩:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬