০৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন

  • RA
  • পোষ্টের সময় : ০২:০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
  • ৩৯৬ ভিউ :

নিরাপদ সড়ক আন্দোলনের প্রবর্তক ও বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে আত্মপ্রকাশ করেছেন। আজ শুক্রবার সকালে রাজধানীর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেন। দলটি ‘গড়বো মোরা ইনসাফের দেশ’ এই স্লোগানকে সামনে রেখে রাজনীতিতে যাত্রা শুরু করেছে।

ইলিয়াস কাঞ্চন দীর্ঘদিন ধরে সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করছেন এবং ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা। ১৯৯৩ সালে এক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর থেকেই তিনি সড়ক নিরাপত্তা নিয়ে জনসচেতনতা গড়ে তোলার কাজে নিজেকে সম্পৃক্ত করেন। নানা সময়ে তাকে রাজনীতিতে আসার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করলেন তিনি।

উল্লেখ্য, হাসিনা সরকারের পতনের পর থেকে এ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সাড়ে ছয় মাসে ১৬টি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ: নেতৃত্বে ইলিয়াস কাঞ্চন

পোষ্টের সময় : ০২:০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫