০১:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) ভোরে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (পিমস) আওতাধীন হাসপাতালটির গায়নোকোলজি ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সময় ওই ওয়ার্ডে ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

স্থানীয় সময় ভোর ৬টা ৪৫ মিনিটে হাসপাতাল ভবনের চতুর্থ তলায় অবস্থিত গায়নোকোলজি ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। ইসলামাবাদ পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, নবজাতকদের রাখা কক্ষের একটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতার কারণে কক্ষে থাকা ১৫ নবজাতককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

হাসপাতালের মুখপাত্র ডা. আনীজা জলিল জানান, আগুন লাগার পর কয়েকজন চিকিৎসক দ্রুত ওই কক্ষে ছুটে যান। তারা একজন শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও আগুনের তীব্রতার কারণে অন্যদের কাছে পৌঁছানো সম্ভব হয়নি।

ঘটনার কারণ অনুসন্ধানে ইসলামাবাদ পুলিশ একটি তদন্ত কমিটি গঠন করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও হাসপাতালের নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।

সূত্র: জিও নিউজ ও ডন

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইরান ইস্যুতে ভারতের ৪ প্রতিষ্ঠান ও ৩ নাগরিককে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হাইতিতে রাতভর সন্ত্রাসী হামলা, নিহত ৪৭

25 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পাকিস্তানে হাসপাতালে আগুন, ১৫ নবজাতকের মৃত্যু

পোষ্টের সময় : ১১:৫৩:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬