০৩:২৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সপ্তাহে পদক প্রদান ‘স্থগিত’

এবারের পুলিশ সপ্তাহের প্রথম দিনে দেওয়া হচ্ছে না পুলিশ পদক। বাহিনীর নিয়মিত বার্ষিক এ আয়োজনে বিভিন্ন স্তরের ১০৭ জন সদস্যের পদক পাওয়ার কথা ছিল।

রোববার (১০ মে) শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধনের আগের রাত শনিবার পদক স্থগিতের খবর দিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তালিকায় নাম থাকা একাধিক কর্মকর্তা।

পদকপ্রাপ্তদের প্রাথমিক তালিকায় নাম থাকা একজন অতিরিক্ত আইজিপিও শনিবার রাতে এ তথ্য দেন।

কৃতিত্বপূর্ণ কাজের জন্য এবার পুলিশ সপ্তাহে পদক পাওয়ার কথা ছিল বাহিনীর ১০৭ সদস্যের।

আগের বছরের প্রশংসাযোগ্য কাজের জন্য পদক এবং সরাসরি সরকারপ্রধানের কাছে দাবি-দাওয়া উত্থাপনের জন্য পুলিশের নীতিনির্ধারকররা মুখিয়ে থাকেন পুলিশ সপ্তাহর জন্য।

তালিকায় নাম থাকা ১০৭ জন কর্মকর্তা শনিবারও দিনের বেলা মহড়ায় অংশ নেন। পরে রাতে তারা জানতে পারেন পদক স্থগিতের খবর।

তবে কী কারণে পদক দেওয়া স্থগিত করা হয়েছে তা জানানো হয়নি তাদের।

নির্বাচিত নতুন সরকারের আমলে প্রথম পুলিশ সপ্তাহের বর্ণ্যাঢ্য উদ্বোধনের প্রস্তুতি চলছে রাজারবাগ পুলিশ লাইন্সে। পদক প্রদান স্থগিত থাকলেও উদ্বোধন অনুষ্ঠান হবে, যাতে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। পদকপ্রাপ্তদের পদক দেওয়ার কথাও ছিল তার।

নির্বাচনের ডামাডোলে শীতের পুলিশ সপ্তাহ এবছর গিয়ে ঠেকেছে গ্রীষ্মে। তার ওপর পদক প্রদানের আনুষ্ঠানিকতা স্থগিত হওয়ায় মন খারাপের কথা জানিয়েছেন কয়েকজন কর্মকর্তা।

প্রতি বছর পুলিশ সপ্তাহের প্রথম দিনে পদকপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের এই পদক পরিয়ে দেন প্রধানমন্ত্রী বা সরকারপ্রধান।

কৃতিত্বপূর্ণ কাজের জন্য বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদকে (পিপিএম) ভূষিত করা হয়ে থাকে।

২ মে থেকে রাজারবাগে পুলিশ সপ্তাহের মহড়াতে অংশ নেন পদকের তালিকায় থাকা পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।

অতিরিক্ত আইজি পদমর্যাদার এক কর্মকর্তা শনিবার রাতে বলেন, “আমি খবরটা জেনে পুলিশ সদর দপ্তরে যোগাযোগ করেছি। সেখান থেকে জানানো হয়েছে পদক প্রদান অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।“

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নাটকীয়তা পেরিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়

হালুয়াঘাটে কামাক্ষ্যা মাতার বাৎসরিক বড় পূজা অনুষ্ঠিত

09 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

পুলিশ সপ্তাহে পদক প্রদান ‘স্থগিত’

পোষ্টের সময় : ০৯:৩০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬