নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় পুকুরে ডুবে ইয়াসিন শেখ (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার আগিয়া ইউনিয়নের জটিয়াবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসিন শেখ ওই গ্রামের লোকমান মিয়ার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ইয়াসিন তার দাদি রহিমা খাতুনের (৪৫) সঙ্গে থাকত। তার বাবা-মা ঢাকায় চাকরিরত থাকায় শিশুটি দাদির কাছেই বেড়ে উঠছিল। ঘটনার দিন বিকেলে রহিমা খাতুন তাকে নিয়ে হাঁটতে বের হন এবং একপর্যায়ে পাশের একটি বাড়িতে যান। সেখানে গিয়ে ইয়াসিনকে খেলতে দেন। কিছু সময় পর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
দীর্ঘ খোঁজাখুঁজির পর পাশের আব্দুল কাদিরের বাড়ির পুকুরে শিশুটিকে ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। দ্রæত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটি সবার অগোচরে পানিতে পড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।





















