০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফিফা মেসিকে বিশ্বকাপ দিতে চেয়েছিল’— পোস্টে রোনালদোর লাইক

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
  • ৮ ভিউ :

ক্রিশ্চিয়ানো রোনালদোর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি বিতর্কিত পোস্টে ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। ওই পোস্টে দাবি করা হয়, ফিফার সহায়তায় লিওনেল মেসির আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপের ফাইনালে উঠেছে।

স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনালের আগে স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান Espejo Público-তে প্রচারিত একটি ভিডিওতে সাংবাদিক পিলার রদ্রিগেস লোসান্তোস প্রশ্ন তোলেন, আর্জেন্টিনা আদৌ ফাইনালে ওঠার যোগ্যতা অর্জন করেছিল কি না।

তিনি বলেন, ‘আর্জেন্টিনা এমন একটি দল, যাদের আরও পাঁচ ম্যাচ আগেই বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর একটি ফিফার সহায়তায় তারা টিকে গেছে।’

পরে ওই বক্তব্যসংবলিত একটি পোস্টে রোনালদোর ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ‘লাইক’ দেওয়া হয়। বিষয়টি নজরে আসার পর তার অ্যাকাউন্টের নামসহ স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং মেসি-রোনালদো প্রতিদ্বন্দ্বিতাকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়।

তবে রোনালদো এ বিষয়ে কোনো মন্তব্য বা ব্যাখ্যা দেননি।

এদিকে, বিশ্বকাপে রেফারিং নিয়ে বিতর্ক থাকলেও ফিফা পরিকল্পিতভাবে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছে—এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো গ্রহণযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। বরং ফিফা জানিয়েছে, টুর্নামেন্টজুড়ে পরিচালিত তদন্তে ম্যাচ ফিক্সিং বা কারসাজির কোনো প্রমাণ মেলেনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সরকারের কিছু বলার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

‘ফিফা মেসিকে বিশ্বকাপ দিতে চেয়েছিল’— পোস্টে রোনালদোর লাইক

23 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘ফিফা মেসিকে বিশ্বকাপ দিতে চেয়েছিল’— পোস্টে রোনালদোর লাইক

পোষ্টের সময় : ০৮:০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬