০২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান রিজভীর

বন্যার পানি না কমা পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, কয়েকদিনের জন্য পরীক্ষা পিছিয়ে দিলে বড় ধরনের কোনো ক্ষতি হবে না।

মঙ্গলবার (১৪ জুলাই) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যাকবলিত বাহারছড়া ইউনিয়নে ত্রাণ বিতরণকালে তিনি এ আহ্বান জানান।

রিজভী বলেন, বন্যাকবলিত এলাকায় মানুষ চরম দুর্ভোগে রয়েছে। এ অবস্থায় পরীক্ষা নেওয়া হলে কোনো দুর্ঘটনা ঘটলে তার দায়-দায়িত্ব কে নেবে—এ প্রশ্ন তোলেন তিনি।

তিনি শিক্ষার্থীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এইচএসসি পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রাখার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

এ সময় তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষদেরও এগিয়ে আসা উচিত। তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি, গবাদিপশু ও কৃষিজমির ক্ষতি কাটিয়ে উঠতে সরকার কাজ করছে।

এর আগে রিজভী বাঁশখালীর বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। পরে তিনি আনোয়ারা ও সাতকানিয়া উপজেলাতেও ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বকশীগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী মোরাদুজ্জামান মুরাদের লিফলেট বিতরণ 

গুগলে ‘চোরের দল’ লিখলেই আসছে আর্জেন্টিনার নাম, ঘটনা কি

14 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বন্যার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান রিজভীর

পোষ্টের সময় : ০৮:৫২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬