০৮:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করেছে আরব আমিরাত

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হওয়ায় ভিসা প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বর্তমানে ঢাকায় ইউএই দূতাবাস প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল-হামৌদি।

রোববার (৪ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠকে এই তথ্য দেন রাষ্ট্রদূত। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ইউএই রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে সম্প্রতি ঘনিষ্ঠ সম্পর্ক এবং উচ্চপর্যায়ের মন্ত্রিপর্যায়ের সফরের প্রশংসা করেন।

রাষ্ট্রদূত জানান, ভিজিট ভিসা ছাড়াও ব্যবসায়ী প্রতিনিধি দলের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়া এখন আরও দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে, যা দ্বিপাক্ষিক বাণিজ্য ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মসংস্থান ভিসার জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছে। ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার, হোটেল কর্মী ও নিরাপত্তারক্ষীদের মতো পেশাজীবীদের জন্য বিপুলসংখ্যক ভিসা ইস্যু হয়েছে। এর মধ্যে নিরাপত্তারক্ষীদের জন্য ৫০০টি ভিসা দেওয়া হয়েছে এবং আরও ১ হাজার ভিসা অনুমোদিত হয়ে ইস্যুর অপেক্ষায় রয়েছে।

রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন, সময়ের সঙ্গে সঙ্গে ভিসা বিধিনিষেধ আরও শিথিল হবে। বাংলাদেশি কর্তৃপক্ষ কর্তৃক চিহ্নিত মানবিক বিবেচনার মামলাগুলোতে নমনীয়তা বজায় রাখা হবে বলেও জানান তিনি।

বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এসব উন্নয়নকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা চালু করেছে আরব আমিরাত

পোষ্টের সময় : ০৭:৫৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫