০৬:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ : চালক নিহত, আহত ৮৯ জন

যুক্তরাজ্যের বেডফোর্ড শহরের কাছে দুই ট্রেনের সংঘর্ষে একজন চালক নিহত এবং ৮৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১ জনের অবস্থা অত্যন্ত গুরুতর, ২২ জন গুরুতর আহত এবং ৫৬ জন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে ইস্ট ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস।

শুক্রবার স্থানীয় সময় বিকেলে দুর্ঘটনাটি ঘটে। রেল ট্র্যাকিং সূত্রে জানা গেছে, দুটি ট্রেনই দক্ষিণ লন্ডনের সেন্ট প্যানক্রাস স্টেশনের দিকে যাচ্ছিল। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে বেডফোর্ডের বাইরে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন।

লন্ডন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং একজন চালক নিহত হয়েছেন। পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

পূর্ব মিডল্যান্ড রেলওয়ের তথ্য অনুযায়ী, একটি ট্রেন নটিংহ্যাম থেকে এবং অন্যটি করবি শহর থেকে সেন্ট প্যানক্রাস স্টেশনের উদ্দেশে যাত্রা করছিল। কী কারণে সংঘর্ষ ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় আহত যাত্রী পিটার ন্যাপ স্কাই নিউজকে জানান, হঠাৎ তিনি আসন থেকে ছিটকে পড়েন এবং সামনে ধোঁয়া দেখতে পান। চারপাশে যাত্রীরা চিৎকার করছিলেন ও কান্না করছিলেন। তিনি আরও বলেন, অনেকের হাত-পা ভেঙে গিয়েছিল এবং কেউ কেউ কথা বলার অবস্থাতেও ছিলেন না। তবে তিনি নিজে গুরুতর আহত হননি।

ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: এপি

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ : চালক নিহত, আহত ৮৯ জন

পোষ্টের সময় : ১২:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬