১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে ক্যাম্পাসে এখন থেকে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স থাকবে। বাকৃবি ছাত্রদলের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহণ শাখার সহযোগিতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ মো. আতিকুর রহমান, সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব পরিবহণ শাখার পরিচালকের সাথে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরেন এবং পরিচালক একই দিনে উদ্যোগটি বাস্তবায়ন করেছেন।

এবিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক আতিকুর রহমান বলেন, শিক্ষার্থীদের মৌলিক চিকিৎসাসেবা নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান অগ্রাধিকার। রাতে মাত্র একটি অ্যাম্বুলেন্স থাকায় সাধারণ শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে জরুরি মুহূর্তে চরম ভোগান্তির শিকার হচ্ছিল। বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে পরিবহণ শাখা পরিচালকের সঙ্গে কথা বলি। শিক্ষার্থীদের স্বার্থে দ্রুততম সময়ে উদ্যোগটি বাস্তবায়ন করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই। বাকৃবি ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজন ও সমস্যায় পাশে থাকবে।

সদস্য সচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের ভুল ধরার চেয়ে তাদের প্রয়োজনকে প্রাধান্য দেওয়াই আমাদের মূল লক্ষ্য। জরুরি মুহূর্তে দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স সুবিধা আরও ত্বরান্বিত ও কার্যকর করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি বাকৃবি ছাত্রদলের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি।

বাকৃবির পরিবহণ শাখার পরিচালক অধ্যাপক ড. এ. কে. এম. আদহাম বলেন, শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও তাৎক্ষণিক চিকিৎসাসেবা আমাদের প্রথম প্রাধান্য। পূর্বে জনবল ও ব্যবস্থাপনার কিছু সীমাবদ্ধতার কারণে একটি অ্যাম্বুলেন্স সচল রাখা হতো। তবে এর ফলে একটি অ্যাম্বুলেন্স ময়মনসিংহ মেডিকেল কলেজে গেলে ক্যাম্পাসে জরুরি সেবা ব্যাহত হতো। আজ থেকেই ২৪ ঘণ্টা দুটি অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে যাতে কোনো শিক্ষার্থীকেই আর চিকিৎসার জন্য অপেক্ষায় থাকতে না হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে বিএনপি: মোতাহার

মদনে ‘আমার দেশ’ পত্রিকার সাংবাদিকের ওপর হামলা, নিরাপত্তা চেয়ে থানায় জিডি

28 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বাকৃবি ছাত্রদলের উদ্যোগে সার্বক্ষণিক দুটি অ্যাম্বুলেন্স চালু, স্বস্তিতে শিক্ষার্থীরা

পোষ্টের সময় : ০৮:৪৪:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬