১০:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি স্বাধীনতার ঘোষক-বীরউত্তমের দল : ওয়াহাব আকন্দ

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১০:৫৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ২৫১ ভিউ :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, বিএনপি স্বাধীনতার ঘোষকের দল এবং একজন বীরউত্তমের দল। দেশ ও জাতির ক্রান্তিকালে শহীদ জিয়ার নেতৃত্বে এই দেশ খাদ্যে স্বনির্ভরতা অর্জন করছে। তাঁর হাত ধরেই বাকশাল থেকে এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা লাভ করেছিল।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় রোডস্থ বিএনপি কার্যালয়ে মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ আয়োজিত দোয়া মাহফিলপূর্ব এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এর আগে অনুষ্ঠিত আলোচনা সভায় আসন্ন নির্বাচনি মাঠে একটি দলের সমালোচনা করে ওয়াহাব আকন্দ আরও বলেন, তথাকথিত একটি দল বিভিন্নভাবে মুখোশ পড়ে রূপ ধারন করে এদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়। গণতন্ত্রে গতি নষ্ট করতে চায়। এবিষয়ে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

আসন্ন নির্বাচনে নিজেদের মধ্যে সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানিয়ে আবু ওয়াহাব আকন্দ বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন- প্রার্থী পছন্দ না হলেও ধানের শীষ প্রতিক দেখে ভোট দিন। একটি দল ধর্মের নামে মানুষকে প্রলোভন দেখিয়ে বিভ্রান্ত করছে। কিন্তু ধর্মের মানে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। আগামীদিনে স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে চিরদিনের জন্য এদেশ থেকে উৎখাত করতে হবে। এলক্ষ্যে সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, এড. এমএ হান্নান খান, শামীম আজাদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শেখ হাসিনা ও আওয়ামী লীগ আধিপত্যবাদী শক্তির হাতের পুতুল: প্রিন্স

ফিলিস্তিনি বন্দিশিবিরের পরিখায় কুমির ছাড়া যাবে না: আদালত

06 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিএনপি স্বাধীনতার ঘোষক-বীরউত্তমের দল : ওয়াহাব আকন্দ

পোষ্টের সময় : ১০:৫৫:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬