০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএস পরীক্ষার দিনেই জামায়াত কর্মসূচি, বিপাকে ৪ লাখ পরীক্ষার্থী

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৮:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৭৯ ভিউ :

আগামী শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা। একই দিনে জামায়াতে ইসলামীও দেশব্যাপী বিক্ষোভ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে, যা প্রায় ৪ লাখ পরীক্ষার্থীর জন্য ভোগান্তির সম্ভাবনা তৈরি করছে।

বিসিএস পরীক্ষার মাধ্যমে ক্যাডার পদে ৩,৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। পরীক্ষার সময় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নির্ধারিত। পরীক্ষার্থীরা নিরাপদ ও সুষ্ঠুভাবে পরীক্ষায় অংশ নিতে চাইছেন।

জামায়াতের কর্মসূচি তিন পর্যায়ে: ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ, ১৯ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে মিছিল, এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে মিছিল। তবে ১৯ সেপ্টেম্বরের সময় এখনও নিশ্চিত হয়নি। শিক্ষাবিদ ও পরীক্ষার্থীরা এই কর্মসূচি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহমুদ হক বলেন, “পরীক্ষার দিনে রাজনৈতিক কর্মসূচি থাকলে যানজট ও নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাবে। তাই তারিখ পরিবর্তন করা উচিত।” ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আগের তারিখ দুটি পূর্বে পিছিয়ে দেওয়া হয়েছিল, যা শেষমেষ ১৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

যারা অন্য দেশের তাঁবেদারি করে, তারাই ৭ নভেম্বরের চেতনাকে ভয় পায়: প্রিন্স

মদনে নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল কৃষকের অর্ধগলিত লাশ

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

বিসিএস পরীক্ষার দিনেই জামায়াত কর্মসূচি, বিপাকে ৪ লাখ পরীক্ষার্থী

পোষ্টের সময় : ০৮:০১:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫