১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের সাথে ড্র করলেও ম্যাচের নায়ক হামজা

  • RA
  • পোষ্টের সময় : ০৩:৩৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
  • ৪৯১ ভিউ :

নিজের অভিষেক ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে মাঠে নেমেই তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। মাঝমাঠে দাপুটে ফুটবল খেলে একাধিকবার ভারতের আক্রমণ ভেস্তে দিয়েছেন এবং বাংলাদেশ দলের আক্রমণে অবদান রেখেছেন।

এ ম্যাচে অবসর ভেঙে ফেরা সুনীল ছেত্রীকে কড়া মার্কিংয়ে আটকে রাখেন হামজা, যার ফলে ভারতের আক্রমণভাগ কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। শিলংয়ে অনুষ্ঠিত এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হামজা ও তার সতীর্থরা ভারতের বিপক্ষে সমান তালে লড়াই করেছেন। তবে শেষ পর্যন্ত কোনো দলই জয়ের দেখা পায়নি, গোলশূন্য ড্রতেই শেষ হয় ম্যাচ।

মঙ্গলবার (২৫ মার্চ) সন্ধ্যা ৭:৩০টায় শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ম্যাচ শুরু হতেই বাংলাদেশ আক্রমণাত্মক খেলা উপহার দেয়। তবে গোলের সুযোগ নষ্ট করতেই থাকে বাংলাদেশ। জনি ও হৃদয় ভারতের গোলরক্ষকের ভুল থেকে সুযোগ পেলেও গোল করতে পারেননি।

বাংলাদেশ দাপট দেখালেও প্রথমার্ধে ই ২২তম মিনিটে তপু বর্মনের চোটের পর ভারত কিছুটা ম্যাচে ফিরে আসে। তবে লিস্টন কোলাসো ও উদান্তা সিংয়ের শট ঠেকিয়ে দেন বাংলাদেশি ডিফেন্ডার ও গোলরক্ষক মিতুল মারমা। দ্বিতীয়ার্ধে দুই দলই এলোমেলো ফুটবল খেলে এবং কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি। শেষ পর্যন্ত ম্যাচ গোলশূন্য ড্র হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মক্কা জোটে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ইরান

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

24 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতের সাথে ড্র করলেও ম্যাচের নায়ক হামজা

পোষ্টের সময় : ০৩:৩৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫