১২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় অটোরিকশা চোরকে ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরির আঘাতে সাকিব সিকদার (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় অটো চোর রুহুল আমীনকে আটকের পর থানায় সোপর্দ করছে স্থানীয়রা।

থানা সূত্রে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) মধ্য রাতে উপজেলার হবিরবাড়ীর পাড়াগাঁও এলাকায় ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের জানান, রাতে অটোরিকশা চুরি করে পালানোর পথে সাকিব বাঁধা দেয়। দৌড়ে ছিনতাইকারীর পিছু নিলে হাতে থাকা ছুরি দিয়ে সাকিবকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে। নিহত সাকিব সিকদার উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গৌরিপুর এলাকার হাইজু সিকদারের ছেলে। ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, অটো রিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বাঁধা দিলে ছিনতাইকারী ছুরিকাঘাত করলে সাকিব মারা যান। স্থানীয় লোকজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় গাঁজা ও মাদক সেবনের উপকরণসহ আটক, ৩ মাসের কারাদণ্ড

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় অটোরিকশা চোরকে ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

পোষ্টের সময় : ০৪:৫৫:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪