০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের সামনে অশ্লীল অঙ্গ ভঙ্গিমা করা ভিডিও ভাইরাল, যুবক গ্রেপ্তার

ময়মনসিংহে দুই ছাত্রীকে লুঙ্গি তুলে গোপনাঙ্গ দেখানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধমে (ফেসবুক) ভাইরাল হয়রছে। ভিডিটি ভাইরাল হওয়ার পর মাহমুদুল হাসান (৪৫) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মামুন এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত মাহমুদুল হাসান সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আজুগড়া দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হক প্রমাণিকের ছেলে।

এর আগে এদিন সকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদে অভিযান চালিয়ে সিরাজগঞ্জ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সম্প্রতি নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পিছনের নির্জন গলিতে নারী শিক্ষার্থীদের সামনে এই ঘটনা ঘটে।

ভিডিওতে দেখা যায়, নির্জন গলি দিয়ে দুই ছাত্রী হেটে হেটে আসছেন। এসময় এক যুবক এগিয়ে দুই ছাত্রীর সামনে দাড়িয়ে লুঙ্গি তুলে অশ্লীল অঙ্গ ভঙ্গিমা দেখায়। পরে ওই দুই শিক্ষার্থী পাশ কেটে চলে আসে। ওই যুবকও তাদের পিছনে পিছনে আসে।

পুলিশ জানায়, সম্প্রতি নগরীর নতুন বাজার এলাকার আফরোজ খান মডেল স্কুলের পিছনের গলিতে নারী শিক্ষার্থীদের সামনে মাহমুদুল হাসান কর্তৃক সংঘটিত বিকৃত যৌনাচারের অঙ্গভঙ্গির একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে নগরবাসীর মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর ঘটনাটি নিয়ে জেলা গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির পরিচয় এবং অবস্থান সনাক্ত করে সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল মামুন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের সামনে অশ্লীল অঙ্গ ভঙ্গিমা করা ভিডিও ভাইরাল, যুবক গ্রেপ্তার

পোষ্টের সময় : ১২:২০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬