০৩:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গু ও হাম সচেতনতায় ময়মনসিংহ জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে নগরীতে লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।

আজ সকালে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা জেলা পরিষদ কার্যালয় থেকে পদযাত্রা শুরু করেন। তারা বিভাগীয় কমিশনারের কার্যালয়, বাতির কল মোড়, জজকোর্ট মোড়, টাউন হল মোড়,কাশীকিশোর জেলা পরিষদ স্টাফ কোয়ার্টারসহ নগরীর বিভিন্ন এলাকায় ডেঙ্গু ও হাম প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নেন। এসময় এডিস মশা নিধনে ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটানো হয় ।

এ সময় জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি বাড়িঘর ও আশপাশে পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা জরুরি। তিনি বলেন , বিশেষজ্ঞদের মতে সেপ্টেম্বর, অক্টোবর মাসে দেশব্যাপী ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়বে । এসময়ে এডিস প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে ।

তিনি বলেন, “ময়মনসিংহ জেলা পরিষদ তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করবে। জেলা পরিষদের নিজস্ব স্থাপনাসমূহ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি নগরবাসী ও এলাকাবাসীর বাসাবাড়ি এবং জেলা পরিষদের বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের প্রকল্প এলাকাতেও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদ এই বিশেষ সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে।”

তারা কাশীকিশোর জেলা পরিষদ স্টাফ কোয়ার্টারে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের বাসায় গিয়ে তাদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন।

জেলা পরিষদের প্রশাসক আক্রান্ত কর্মকর্তা-কর্মচারীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের পক্ষ থেকে সচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও তিনি দুপুরে তারাকান্দায় জেলা পরিষদের ডাক বাংলোর চলমান সংস্কার কাজ , জেলা পরিষদের মার্কেট ও হালুয়াঘাটের ধারা বাজারে জেলা পরিষদের মার্কেটের জায়গা পরিদর্শন করেন ।

বিকেলে তিনি হালুয়াঘাটের গাজীর ভিটা ইউনিয়নের চৌরাস্তায় ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক

বকশীগঞ্জে দশানী নদীর ওপর ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

15 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ডেঙ্গু ও হাম সচেতনতায় ময়মনসিংহ জেলা পরিষদের পরিচ্ছন্নতা অভিযান

পোষ্টের সময় : ১১:৪২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬