০২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

ময়মনসিংহের তারাকান্দায় যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিসকা পশ্চিমপাড়া এলাকায় যুব সমাজ কল্যাণ সংস্থার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

মোতাহার হোসেন তালুকদার বলেন, “যুব সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। তরুণদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ত করতে এ ধরনের সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

তিনি বলেন, “যুবকদের নিজেদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তরুণদের ইতিবাচক ভূমিকা অপরিহার্য।”

তিনি আরও বলেন, “যুব সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করা হবে। আমি আপনাদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করব।”

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিসকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ মো. নূরুল ইসলাম তরফদারের ছেলে, ছাত্রদলের সাবেক সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী ইকবাল হোসেন রাসেল তরফদার। এছাড়া হারেছ মেম্বার, ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যুব সমাজ কল্যাণ সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

পোষ্টের সময় : ১০:৩৫:৫২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬