০২:২১ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিশরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

মিশরে কৃষিশ্রমিক বহনকারী একটি পিকআপ ট্রাক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের বেশির ভাগই শিশু। এ ঘটনায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১১ আগস্ট) দেশটির ইসমাইলিয়া প্রদেশের আল-দাওয়াউইস এলাকার একটি সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মিশরের সংবাদমাধ্যম আল-আহরামের বরাতে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনায় মোট হতাহত হয়েছেন ৪৭ জন। আহতদের উদ্ধার করে দ্রুত এল-কাসাসিন শহরের একটি হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতদের বেশির ভাগের বয়স ১৩ থেকে ১৪ বছরের মধ্যে। নিহতদের মধ্যে সবচেয়ে কম বয়সি শিশুটির বয়স ছিল মাত্র ১০ বছর।

স্থানীয় একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, হতাহত শ্রমিকদের বেশির ভাগই শারকিয়া প্রদেশের দুটি গ্রামের বাসিন্দা। তারা ইসমাইলিয়া প্রদেশের একটি খামারে কাজ করছিলেন।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। একই সঙ্গে দেশটির সামাজিক সংহতি মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের পরিবার এবং আহত শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হবে।

মিশরের অনানুষ্ঠানিক খাতে কর্মরত শ্রমিকদের কর্মস্থলে যাতায়াতের জন্য পিকআপ ট্রাক ব্যবহার বেশ প্রচলিত। দেশটিতে শিশুশ্রমও একটি বড় সমস্যা হিসেবে রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মিশরে অন্তত ১৩ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু শ্রমে নিয়োজিত রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থার তথ্য অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় মৃত্যু ও আহতের হার ১০ শতাংশেরও বেশি বেড়েছে। এসব দুর্ঘটনায় হতাহতদের মধ্যে ১৫ বছরের কম বয়সি শিশুদের সংখ্যাই সবচেয়ে বেশি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৬২.৫ শতাংশ শিক্ষার্থী

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মিশরে ট্রাক দুর্ঘটনায় নিহত ১৮, বেশির ভাগই শিশু

পোষ্টের সময় : ১২:৪৭:০২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬