০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছা পৌরসভা ও তিন ইউনিয়নকে বাল্যবিবাহ-শিশুশ্রম মুক্ত ঘোষণা

ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভা ও দুটি ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত এবং দুটি ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরীফিকেশনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থেকে বক্তব্য রাখেন ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর (আরএমসি) জেনি মিলড্রেড ডি ক্রুজ। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা এপির ম্যানেজার রোল্যান্ড গোমেজ, মুক্তাগাছা পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবু আহাম্মেদ আব্দুল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা জামান, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহীদুল ইসলাম, বিএডিসির উপসহকারী প্রকৌশলী ও কুমারগাতা ইউপি প্রশাসক মোঃ তারা মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ও ঘোগা ইউপি প্রশাসক সালমা বেগম, উপজেলা আইসিটি কর্মকর্তা ও দুল্লা ইউপি প্রশাসক মানজুর আহাম্মেদ, ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধি আলহাজ্ব মোঃ সাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে অভিব্যক্তি প্রকাশ করেন নাট্যকর্মী কাজল চক্রবর্তী ও শিশুশ্রম প্রতিরোধ নিয়ে অভিজ্ঞতা শেয়ার করেন মো. ইউসুফ আলী। অনুষ্ঠান অঞ্চলনা করেন, প্রগতি যুব উন্নয়ন সংঘের সভাপতি রেজুয়ান আল কাফি ও সদস্য পিংকী দাশ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, বাল্যবিবাহ এবং শিশুশ্রম দুটি বিষয়ই দেশ-জাতির জন্য ক্ষতিকর। আমাদেরকে বাল্যবিবাহ এবং শিশুশ্রম প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। আজকে যে ঘোষণা দেওয়া হলো এর মধ্যদিয়েই আমাদের কাজ শেষ হয়ে যায়নি। বরং আমাদের দায়িত্ব আরো বেড়ে গেল। আমাদেরকে সতর্ক এবং সজাগ থাকতে হবে যাতে আর কোন বাল্যবিয়ে না হয় এবং কোন শিশুকেই শিশুশ্রমিক হতে না হয়। পরে তিনি উপস্থিত সকলকে বাল্যবিয়ে ও শিশুশ্রম বন্ধে শপথ বাক্য পাঠ করান। এদিনে মুক্তাগাছা পৌরসভা, ঘোগা ও কুমারগাতা ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত এবং দুল্লা ও কুমারগাতা ইউনিয়নকে শিশুশ্রম মুক্ত এলাকা ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সচেতনতামূলক নাটক প্রদর্শন করা হয়।

স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, শিশু প্রতিনিধি, ভিডিসি সদস্য, ধর্মীয় নেতৃবৃন্দ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

চীনে টাইফুন ডলফিনের তাণ্ডব, সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

ময়মনসিংহে ‘হার ভোট,হার সিট’ ক্যাম্পেইন

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছা পৌরসভা ও তিন ইউনিয়নকে বাল্যবিবাহ-শিশুশ্রম মুক্ত ঘোষণা

পোষ্টের সময় : ০৪:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫