ময়মনসিংহের মুক্তাগাছায় বেসরকারী উন্নয়ন সংস্থা প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের প্রকল্প কার্যক্রমে সিএসওদের ভ‚মিকা এবং দায়িত্ব সম্পর্কিত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আয়োজনে বুধবার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তাগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, প্রতিবন্ধি কমিউনিটি সেন্টারের ইউসি সুহাস চিরান, সিএসও সদস্য রাফায়েল ডি সংমা প্রমুখ।
কর্মশালায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও সার্বিক কার্যক্রমের ওপর মূল আলোচনা করেন সংস্থাটির প্রকল্প ব্যবস্থাপক মৌসুমী মজুমদার। এতে সিএসওদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কিত আলোচনা হয়।
কর্মশালায় ৩২জন সিএসও সদস্য অংশ নেন।




















