০৮:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

  • সেলিম আকন্দ
  • পোষ্টের সময় : ০৯:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • ২১৩ ভিউ :

‘দ্রুত ব্যবস্থা নিন, জীবন বাঁচান’ প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে হাসপাতাল প্রাঙ্গণে আলোচনা সভা ও সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি ময়মনসিংহ মেডিকেল কলেজের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত চিকিৎসা গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. জাকিউল ইসলাম, এডি (অ্যাডমিন) ডা. মো. মাঈন উদ্দিন খান, এডি (ফিন্যান্স) শেখ আলী রেজা সিদ্দিকী ও আরপি (মেডিসিন) ডা. ঝন্টু সরকারসহ হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ছাড়া র‌্যালিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শিক্ষার্থীরা অংশ নেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ইয়াবা আনতে অস্বীকৃতি, বাক্‌প্রতিবন্ধী রাজমিস্ত্রির ওপর হামলার অভিযোগ

বকশীগঞ্জে সাবেক মেয়র নজরুলের উদ্যোগে ১২টি পূজামণ্ডপে অর্থ সহায়তা প্রদান

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

পোষ্টের সময় : ০৯:৩৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬