সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) ময়মনসিংহ-এর আয়োজনে জীবিকা উন্নয়ন বিষয়ক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ, মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলা পরিষদের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে এই সভাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মিজ ফারজানা শারমীন। স্বাগত বক্তব্য প্রদান করেন এসডিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো: সাইদুর রহমান।
এসডিএফ-এর আঞ্চলিক পরিচালক সৈয়দ মো: মোছাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল উপস্থাপনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক মো: ইয়াকুব আলী। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরএমআই সিবি তানজিনা আলম।
উক্ত গোলটেবিল বৈঠকে এসডিএফ-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় মূলত জীবিকা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
স্টাফ রিপোর্টার 





















