০৩:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ট্রেন আটকে যাত্রাবিরতির দাবি, এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে জামালপুর থেকে ঢাকাগামী আন্তনগর যমুনা ট্রেন আটকা পড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বুধবার (১২ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে মশাখালী এলাকায় ট্রেনটি আটকে দেন আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা পর সকাল ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বলেন, মশাখালী স্টেশনে যমুনা ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা গত ১০ থেকে ১২ দিন ধরে আন্দোলন করছেন। বুধবার সকালেও তারা ট্রেনটি আটকে রাখেন।

তিনি বলেন, পরে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়। সকাল ৮টা ৫৫ মিনিটে ট্রেনটি সেখান থেকে ছেড়ে যায়। এরপর পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা ট্রেনের স্থায়ী যাত্রাবিরতি চালু করা হলে এ অঞ্চলের যাত্রীদের যাতায়াতের দুর্ভোগ কমবে। যাত্রাবিরতির দাবিতে তারা কয়েক দিন ধরে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৬২.৫ শতাংশ শিক্ষার্থী

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ট্রেন আটকে যাত্রাবিরতির দাবি, এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার

পোষ্টের সময় : ০১:৪৯:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬