১০:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে প্রতিবন্ধী শিশুদের পরিচর্যা ও প্রতিবন্ধকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবন্ধী শিশুদের সঠিক পরিচর্যা এবং তাদের প্রতিবন্ধকতা উত্তরণের উপায় নিয়ে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে ‘শিশু প্রতিবন্ধিতা ও পরিচর্যা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা। সামাজিক সংগঠন ‘জোসনার আলো’র আয়োজনে এবং ‘বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশন’-এর সহযোগিতায় ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস হল রুমে রোববার সকালেএই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস (এনসিপিএইচএস)-এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)এবং বেলা হেলথ অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. রোকসানা আক্তার, পিটি। সভাপতিত্ব জোসনার আলো স্কুল পরিচালক শতাব্দী দাসের সভাপতিত্বে ও বেলা হেলথ এন্ড এডুকেশন ফাউন্ডেশনের সহকারী পরিচালক ইমরান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ কলেজ অফ ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস কো-অর্ডিনেটর ডাক্তার এম এ কুদ্দুস জাহিদ, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র, ময়মনসিংহের সহকারী পরিচালক মো. ছানোয়ার হোসেন, অংশগ্রহণ করলে জব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সেস এর সিনিয়র লেকচারার ও কনসালটেন্ট সাইদুজ্জামান, প্রতিবন্ধী শিশুদের স্কুলিংয়ের গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন ডাক্তার সাদিয়া তাসনিম দিয়া প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. রোকসানা আক্তার বলেন, “প্রতিবন্ধী শিশুরা আমাদের সমাজের বোঝা নয়, বরং সম্পদ। সঠিক পরিচর্যা, ভালোবাসা এবং সময়োপযোগী থেরাপি বা চিকিৎসার মাধ্যমে তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব।” তিনি অভিভাবকদের সচেতন হওয়ার এবং কুসংস্কারমুক্ত থাকার আহ্বান জানান। বিশেষ অতিথি সহকারী অধ্যাপক ডা: জাহিদ, তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধিতা কোন অভিশাপ নয়, বরং সঠিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এসকল প্রতিবন্ধী শিশুদের কে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করা সম্ভব, আর এর জন্য প্রয়োজন প্রচুর সামাজিক সচেতনতা

এছাড়াও ময়মনসিংহ কলেজ অব ফিজিওথেরাপি এন্ড হেলথ সায়েন্সেস’র স্পিচ থেরাপি, অকুপেশাল থেরাপি, ফিজিওথেরাপি বিভাগের শিক্ষকমন্ডলীসহ মেডিসিন, সাকোলজিস্ট ও ডেন্টিস্ট উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

১১ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই মাদ্রাসাশিক্ষক রিমান্ডে

উন্নয়ন ও যোগাযোগ খাতে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্ব বাংলাদেশ-চীনের

07 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে প্রতিবন্ধী শিশুদের পরিচর্যা ও প্রতিবন্ধকতা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৮:২১:০৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬