১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে স্বামী হত্যা ও লাশ গুম: স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

ময়মনসিংহে স্বামী শফিকুল ইসলাম সফুকে শ্বাসরোধে হত্যা করে লাশ গুমের দায়ে তার দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালে ময়মনসিংহ নগরের আকুয়া মোড়লপাড়া এলাকায় স্বামী শফিকুল ইসলাম সফুকে শ্বাসরোধে হত্যা করে তার লাশ গুমের অভিযোগে পুলিশ দ্বিতীয় স্ত্রী আফরোজা শেখ ইতিকে গ্রেপ্তার করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে প্রায় পাঁচ বছর পর আদালতে পেনাল কোডের ৩০২ ধারায় আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে স্বামী হত্যা ও লাশ গুম: স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

পোষ্টের সময় : ০১:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬