০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে কারণে জেফার-রাফসানের বিয়ে নিয়ে এতো মাতামাতি

  • বিনোদন ডেস্ক
  • পোষ্টের সময় : ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ৫২২ ভিউ :

সংগীতাঙ্গনের প্রিয় মুখ জেফার রহমান এবং জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাব বিয়ে করেছেন। যে সম্পর্ককে এতদিন কেবল ‘গুজব’ বলে উড়িয়ে দেওয়া হয়েছে, সেই প্রেমই এবার পেয়েছে পরিণয়। দীর্ঘদিনের লুকোচুরি, সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা আর ভক্তদের হাজারো প্রশ্নের অবসান হয়েছে। অবশেষে গুঞ্জনই বাস্তবে রূপ নিয়েছে।

২০২৩ সালের ৯ নভেম্বর রাফসান সাবাব হুট করেই নিজের ফেসবুক হ্যান্ডেলে স্ত্রী সানিয়া এশার সঙ্গে বিচ্ছেদের খবর জানান। তিন বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিলেও সেই সময় স্ত্রী এশা পাল্টা দাবি করেছিলেন- তিনি বিচ্ছেদ চাননি।

এরপর থেকেই নেটিজেনদের আঙুল ওঠে সংগীতশিল্পী জেফার রহমানের দিকে। গুঞ্জন রটে, জেফারের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই ফাটল ধরেছে রাফসানের সাজানো সংসারে। বিচ্ছেদের ঘোষণা আসার পর থেকেই রাফসান ও জেফারকে প্রায়ই দেশের বাইরে একসঙ্গে দেখা গেছে।

বিশেষ করে গত বছরের মাঝামাঝিতে থাইল্যান্ডের ব্যাংককের সিয়াম প্যারাগন শপিংমলে পেরি পেরি ফুডশপের ভেতরে তাদের একান্ত সময়ের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। যদিও সেই সময় এই জুটির কেউ-ই মুখ খোলেননি; বরং বিষয়টি নিয়ে রীতিমতো ‘মুখে কুলুপ’ এঁটেছিলেন তারা।

ভক্ত-অনুরাগীদের রসিকতা হোক কিংবা সমালোচনা রাফসান-জেফারকে নিয়ে আলোচনার রসদ কখনও ফুরোয়নি। দুই বছর ধরে চলা নানা বিতর্ক আর ব্যাখ্যার পর অবশেষে বিষয়টি স্পষ্ট হয়েছে। যে প্রেমকে এতদিন অস্বীকার করা হয়েছে, সময়ের পরিক্রমায় সেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তারা।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

যে কারণে জেফার-রাফসানের বিয়ে নিয়ে এতো মাতামাতি

পোষ্টের সময় : ০৯:৪৮:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬