০১:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রওশন-জি এম কাদের-চুন্নুর গ্রেপ্তার দাবি এলডিপির

  • ঢাকা অফিস
  • পোষ্টের সময় : ০৭:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৫৪ ভিউ :

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু ও বিগত সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে বাংলাদেশ এলডিপি। দলের মহাসচিব ও ১২ দলীয় জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‌পরপর তিনটি ভোটারবিহীন নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগের দোসর ও সহযোগী হিসেবে সঙ্গ দিয়েছে জাতীয় পার্টি।

অন্তর্বতীকালীন সরকারের উদ্দেশে তিনি বলেন, অবিলম্বে বিগত তিনটি নির্বাচনের প্রধান সহযোগী এই তিনজনকে গ্রেপ্তার করতে হবে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে এই দোসররাও বাদ যাবে না। দেশের ইতিহাসের সামনে উপমা তৈরি করতে হবে। ফ্যাসিজমকে সহায়তা করলে জনগণ সে বিচার করে।

সোমবার রাজধানীর উত্তরায় নিজ বাসায় এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শাহাদাত হোসেন বলেন, গণমাধ্যমে জাতীয় পার্টির ফ্যাসিবাদ তোষণ ও সুবিধা গ্রহণের বিষয়ে নানা রকমের আবেগি ব্যাখ্যা দেওয়া হচ্ছে। মূলত দেশে আধিপত্যবাদী শক্তিকে নির্মূল করতে হলে ফ্যাসিজমের সরাসরি সহযোগী জাতীয় পার্টির নেতাকর্মীদের বিচার করা ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি বলেন, চক্রান্ত এখনও থেমে নেই। ঘরে-বাইরে-বন্ধুর চেহারা, পরিচয়ে শেখ হাসিনার দোসররা সামনে আসছে। সামনে উঠে আসছে রঙপাল্টানো ব্যক্তিরা। সরকার ও রাজনৈতিক দলগুলোকে সতর্কতার সঙ্গে এসব মোকাবিলা করতে হবে।

মতবিনিময়ে বাংলাদেশ এলডিপির সিনিয়র সহসভাপতি সৈয়দ ইব্রাহিম রওনক, অতিরিক্ত মহাসচিব তমিজউদদীন টিটো, সিনিয়র যুগ্ম মহাসচিব এম এ বাসারসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য বাকৃবি অধ্যাপক ড. ওয়াকিলুর রহমান

খাল খননের ১৬ লাখ ৫০ হাজার টাকা ফেরত দিলেন ত্রিশালের ইউএনও

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

রওশন-জি এম কাদের-চুন্নুর গ্রেপ্তার দাবি এলডিপির

পোষ্টের সময় : ০৭:১৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪