১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলা কলি প্রতীকে এনসিপির নতুন সনদ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন সনদ গ্রহণ করেছে। দলের জন্য বরাদ্দ করা হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, দীর্ঘদিনের প্রচেষ্টা ও সংগঠনের সব স্তরের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল হিসেবে এনসিপি অবশেষে নিবন্ধন ও প্রতীক পেয়েছে। এ প্রতীকে তারা আগামীর জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও নিশ্চিত করেন তিনি।

নাহিদ ইসলাম নির্বাচন সংক্রান্ত আরপিও (গণপ্রতিনিধিত্ব আদেশ) সংশোধনীকে যুগোপযোগী উল্লেখ করে সমর্থন জানান। একই সঙ্গে এই সংশোধনী বাতিলের জন্য আদালতে রিট দায়েরের তীব্র নিন্দা প্রকাশ করেন। তার দাবি—একটি বিশেষ রাজনৈতিক দল একক প্রতীকে নির্বাচন নিশ্চিত করতে সরকারের ওপর চাপ সৃষ্টি করেছে এবং এখন আদালতকে ব্যবহার করে সংস্কার বাতিলের চেষ্টা চলছে। এই বিষয়ে ইসিকে দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানান এনসিপি নেতারা।

তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলকে নিজস্ব প্রতীকে নির্বাচনে অংশ নেওয়াই নির্বাচনী স্বচ্ছতা বজায় রাখে। এক প্রতীকের কর্মকৌশল গণতন্ত্র ও বহুদলীয় সংস্কৃতির পরিপন্থী।

নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম ইসিকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। প্রার্থীদের হলফনামার তথ্য যাচাই, ব্যয়ের হিসাব কঠোরভাবে তদারকি এবং কালো টাকা ছড়ানোর বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এছাড়া ডিসি–এসপি বদলিতে রাজনৈতিক প্রভাব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি, যা নির্বাচনের স্বচ্ছতাকে ব্যাহত করতে পারে। এ বিষয়ে কমিশনকে সতর্কভাবে নজরদারি করার পরামর্শ দেন।

গণভোটের প্রশ্নে সঠিক প্রচার-প্রচারণার গুরুত্ব উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তথ্য বিভ্রাট হলে জনগণের কাছে সঠিক বার্তা পৌঁছাবে না। এছাড়া নির্বাচনে অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্য রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণের পরামর্শও দেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাদকমুক্ত রাখতে যুব সমাজকে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে আহ্বান মউক চেয়ারম্যানের

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

24 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

শাপলা কলি প্রতীকে এনসিপির নতুন সনদ

পোষ্টের সময় : ০৮:০৭:০২ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫