০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাকিব আল হাসান বললেন, রাজনীতি চালাবেন

মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও দেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান দেশে ফিরে রাজনীতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিশ্চিত করেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুতানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে গত এক বছরের বেশি সময় ধরে তিনি দেশের বাইরে রয়েছেন এবং আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারও থমকে গেছে। তবে কঠিন বাস্তবতার মধ্যেও সাকিব তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে হাল ছাড়েননি।

সাকিব বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টি লিগ খেলছেন। সেখানে ‘বিয়ার্ড বিফোর উইকেট’ নামের একটি পডকাস্টে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি বলেন, “ক্রিকেট ক্যারিয়ারের অংশ আমি প্রায় শেষ করেছি। তবে রাজনীতি এখনও বাকি। এটি এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। আমার ইচ্ছা ছিল এবং এখনও আছে। আল্লাহ আমাকে যেখানে নিয়ে যাবেন, সেটাই দেখার।”

গত বছরের আগস্টে দেশের নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারেননি সাকিব। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি। কানপুর টেস্টের আগে তিনি অবসরের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরিস্থিতির কারণে তা স্থগিত রয়েছে।

সাকিব আরও জানিয়েছেন, তিনি আনুষ্ঠানিকভাবে কোনো সংস্করণ থেকে অবসর নেননি। তার লক্ষ্য দেশে ফিরে তিন ফরম্যাটের একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলে মাঠ থেকে বিদায় নেওয়া। তিনি বলেন, “ভক্তরা আমাকে সব সময় সমর্থন করেছেন। ঘরের মাঠে খেলে তাদের ভালোবাসার প্রতিদান দিতে চাই।”

রাজনীতি এবং ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে সাকিব স্পষ্ট করেছেন, দেশের মানুষের কল্যাণ ও মাগুরাবাসীর জন্য রাজনীতিতে তার অবদান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মদনে মসজিদের জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৬

মমেকের ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে রোগী ১৩০, ঠাঁই মেঝে-বারান্দায়

25 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাকিব আল হাসান বললেন, রাজনীতি চালাবেন

পোষ্টের সময় : ০১:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫