০৭:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৫১

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও ভূমিধসের কারণে দেশের সাত জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যা ও ভূমিধসজনিত ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। একই সঙ্গে দুই লাখ ৬৭ হাজারের বেশি পরিবার পানিবন্দি রয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানায়, বন্যাকবলিত সাতটি জেলা হলো খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, মৌলভীবাজার ও হবিগঞ্জ। এসব জেলায় ১০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশ্রয়কেন্দ্রে রয়েছেন ৪৪ হাজার ৪৫৭ জন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, মৃত ৫১ জনের মধ্যে কক্সবাজারে ২৮ জন, চট্টগ্রামে ১৩ জন এবং বান্দরবানে সাতজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ৩৯ জন।

এদিকে টানা বৃষ্টিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। মিরপুর, শেওড়াপাড়া, ধানমন্ডি, পান্থপথ, কাকরাইল, শান্তিনগর, আরামবাগ, বসুন্ধরা ও বনানীসহ বিভিন্ন এলাকায় হাঁটুসমান পানি জমে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী। অনেক স্থানে যানবাহন বিকল হয়ে পড়েছে এবং যান চলাচল ব্যাহত হচ্ছে।

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১৩, ১৫ ও ১৬ জুলাই অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ঢাকার কয়েকটি স্কুলেও অর্ধবার্ষিক ও অন্যান্য পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি অব্যাহত থাকতে পারে। ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সাঙ্গু, কুশিয়ারা ও সোমেশ্বরীসহ কয়েকটি নদীর পানি বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, শেরপুর, ময়মনসিংহ, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্র।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বিশ্ব জনসংখ্যা দিবসে বকশীগঞ্জে আলোচনা সভা

মাদকসেবনের অভিযোগে কারাদণ্ড, ময়মনসিংহে ছাত্রদল নেতা আনিসুর বহিষ্কার

12 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সাত জেলায় আড়াই লাখের বেশি মানুষ পানিবন্দি, মৃতের সংখ্যা বেড়ে ৫১

পোষ্টের সময় : ০৬:৩৩:২৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬