০৩:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা বনপাড়ার সন্তান মো. আনোয়ার হোসেন খান সুইডেন বিএনপির নরল্যান্ডের উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (৪ অক্টোবর) ইউরোপিয়ান সুইডেন শাখা বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে নরল্যান্ডের উত্তর শাখা সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন খানের নাম ঘোষণা করা হয়। সুইডেন বিএনপির সভাপতি আবুল হাসান খান বাবু ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান কানন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো. আনোয়ার হোসেন খান কেন্দুয়ার চিরাং ইউনিয়নের বাট্টা বনপাড়ার বাসিন্দা আবুল হাশেম খান ও নূরেজা তালুকদারের ছেলে। পারিবারিকভাবেই তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর দাদা মরহুম আলহাজ্ব আতিকুর রহমান ভূইয়া কেন্দুয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত।

দীর্ঘদিন ধরে ইউরোপের সুইডেনে বসবাস করছেন আনোয়ার হোসেন খান। সেখানে তিনি Norwegian Airlines-এ কর্মরত থাকার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

তার নতুন দায়িত্ব পাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

মো. আনোয়ার হোসেন খান বলেন, সুইডেন বিএনপির নরল্যান্ডের উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে আমাকে দায়িত্ব দেওয়ায় দলের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের আদর্শ ও নীতির প্রতি অবিচল থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। প্রবাসে থেকেও বাংলাদেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে ভূমিকা রাখতে চাই। আমার ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে, তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করাই হবে আমার প্রধান লক্ষ্য। এ দায়িত্ব পালনে দেশ-বিদেশের সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

স্থানীয় নেতাকর্মীরা বলেন, প্রবাসে থেকেও আনোয়ার হোসেন খান রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। সুইডেন বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পাওয়ায় এটি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডের স্বীকৃতি। তাঁর এ অর্জন প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত ও সমৃদ্ধ প্রজন্ম গড়তে হবে: মিল্লাত

03 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

সুইডেন বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন কেন্দুয়ার আনোয়ার হোসেন খান

পোষ্টের সময় : ১১:৪২:৪০ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬