০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হজযাত্রীদের সহায়তায় হজ অ্যাপ ‘লাব্বাইক’ চালু

  • RA
  • পোষ্টের সময় : ০১:৫৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
  • ৫২৭ ভিউ :

হজ পালনকারীদের সেবায় নতুন সংযোজন হিসেবে চালু হয়েছে ‘হজ অ্যাপ লাব্বাইক’। প্রস্তুতকৃত মোবাইল অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে তৈরি এই অ্যাপের মাধ্যমে হজযাত্রীরা সহজেই হজ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা পাবেন।

অ্যাপটির মাধ্যমে হজযাত্রীরা তাদের নিবন্ধন, ভ্রমণ তথ্য, আবাসন, যাতায়াতের সময়সূচি, মেডিকেল সেবা এবং জরুরি যোগাযোগের সুবিধা নিতে পারবেন। একইসঙ্গে যেকোনো সমস্যা বা অভিযোগ সরাসরি কর্তৃপক্ষের কাছে জানানো যাবে।

‘হজ অ্যাপ লাব্বাইক’ অ্যান্ড্রয়েড এবং আইওএস প্ল্যাটফর্মে বিনামূল্যে ডাউনলোড করা যাবে। আধুনিক প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে হজ ব্যবস্থাপনাকে আরও সহজ ও নিরাপদ করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চলতি বছরের হজ মৌসুমে অ্যাপটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্টরা।

অ্যাপটি ডাউনলোড করুন:

https://play.google.com/store/apps/details?id=com.ooroh.labbayk

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

৭ দিনের ফুটফুটে সন্তান রেখে না ফেরার দেশে বাকৃবির প্রাক্তন শিক্ষার্থী

গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফুটবল উপহার

26 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হজযাত্রীদের সহায়তায় হজ অ্যাপ ‘লাব্বাইক’ চালু

পোষ্টের সময় : ০১:৫৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫