০৪:০৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালি বর্তমানে যুক্তরাষ্ট্রের ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রণালিতে ইরানের পেতে রাখা মাইন অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানিয়েছেন তিনি।

আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের জয়েন্ট বেস অ্যান্ড্রুজ পরিদর্শনের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। এ সময় ইরান ইস্যুতে অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে ‘খুব ভালোভাবে এগোচ্ছে’। তাঁর দাবি, হরমুজ প্রণালি এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে।

হরমুজ প্রণালি নিয়ে ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনাও নাকচ করে দেন ট্রাম্প। তিনি বলেন, তিনি ইরানকে বিশ্বাস করেন না এবং দেশটি তাকে বারবার মিথ্যা বলেছে।

ট্রাম্প আরও দাবি করেন, ইরান হরমুজ প্রণালিতে মাইন পেতে রেখেছে। সেগুলো অপসারণে মার্কিন নৌবাহিনী কাজ করছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, জলপথটি মাইনমুক্ত করার কাজ চলছে এবং শিগগিরই পুরো প্রণালি মাইনমুক্ত করা হবে। একই সঙ্গে হরমুজে ইরানের কোনো নিয়ন্ত্রণ নেই বলেও দাবি করেন তিনি।

প্রায় ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। বিশ্বের মোট জ্বালানি পণ্যের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়। প্রণালির এক পাশে ইরান এবং অন্য পাশে ওমান অবস্থিত।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে অভিযান শুরু করার পর হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে তেহরান। এর পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের সামুদ্রিক বন্দরগুলোতে অবরোধ ঘোষণা করে ওয়াশিংটন।

পরে পাকিস্তানের মধ্যস্থতায় গত ১৭ জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তির পর ইরান হরমুজ প্রণালি থেকে অবরোধ তুলে নেয়। একই সময়ে ইরানের বন্দরগুলো থেকে প্রহরা প্রত্যাহার করে নেয় মার্কিন নৌবাহিনী।

তবে ১৩ জুলাই ইসলামাবাদ চুক্তি থেকে সরে গিয়ে ইরান আবারও হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

ভালুকায় দারুননাজাত মডেল মাদরাসায় শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ৬২.৫ শতাংশ শিক্ষার্থী

11 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হরমুজ প্রণালি সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

পোষ্টের সময় : ০১:৫৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬