০৮:১২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

  • স্পোর্টস ডেস্ক
  • পোষ্টের সময় : ০৯:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ১৪১ ভিউ :

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটা হার দিয়ে শুরু হলো বাংলাদেশের। কিউইদের কাছে ২৬ রানে হেরেছে মেহেদী হাসান মিরাজের দল।

শুক্রবার ২৪৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর সাইফ হাসান ও লিটন দাস মিলে দলকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন। তাদের ৯৩ রানের গুরুত্বপূর্ণ জুটিতে ম্যাচে ফেরে বাংলাদেশ। সাইফ তুলে নেন দারুণ ফিফটি (৫৭), আর লিটন খেলেন ৪৬ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।

তবে ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি মিডল অর্ডারের ব্যাটাররা। লিটনের বিদায়ের পর আফিফ ও তাওহিদ হৃদয় কিছুটা প্রতিরোধ গড়লেও নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। আফিফ (২৭) আউট হওয়ার পর দ্রুত মিরাজ, রিশাদ ও শরীফুলরা ফিরে গেলে ম্যাচ পুরোপুরি হাতছাড়া হয়ে যায়।

একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান তাওহিদ হৃদয়। চাপের মধ্যেও আক্রমণাত্মক ব্যাটিং করে তিনি তুলে নেন নিজের ফিফটি, যা আসে একটি ছক্কায়। কিন্তু অপরপ্রান্তে তাকে সাহায্য করতে পারেননি কেউ।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তাওহিদ হৃদয়। নাথান স্মিথের বলে মিডউইকেটে তাঁর ক্যাচ নিয়েছেন হেনরি নিকোলস। ৬০ বলে ৫৫ রান করে থেমেছেন হৃদয়, থেমে যায় বাংলাদেশের ইনিংসও।

২১৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শুরুটা হলো ২৬ রানের হারে।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ব্লেইর টিকনার। ৯ ওভার ৩ বল করে নাথান স্মিথ নিয়েছেন ৩ উইকেট। উইল ও’রোর্ক, জেডেন লেনক্স এবং ডিন ফক্সক্রফট নিয়েছেন একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন ১ উইকেটের পাশাপাশি ৫৮ বলে ৫৯ রান করা ফক্সক্রফট

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

পোষ্টের সময় : ০৯:১৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬