০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাকে লাদেনের খালাতো বোন বললেন রিজভী

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৮:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • ৫২৬ ভিউ :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী বলেছেন, ‘শেখ হাসিনা কোথায় পালিয়ে আছে বের করতে হবে। তিনি এখন ওসামা বিন লাদেনের খালাতো বোনের মতো পালিয়ে ভিডিও বার্তা দিচ্ছেন। আর ওই বার্তায় মামলার বাদীদের ভয়-ভীতি দেখানো হচ্ছে।’

আজ বৃহস্পতিবার (১ মে) দুপুরে মহান মে দিবস উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা শ্রমিক দলের আয়োজনে শ্রমিক সমাবেশে এ কথা বলেন রিজভী।

বিএনপির এই নেতা বলেন, ‘যদি কোনোভাবে ফ্যাসিবাদের উত্থান ঘটে, কেউ বাঁচতে পারবেন না। ঐক্যের মধ্য দিয়ে গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

রিজভী বলেন, ‘বর্তমান সরকারকে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। রাজনৈতিক দলগুলোর কথা শুনবেন না–এটা হতে পারে না। শুধু উপদেষ্টাদের নিয়ে করিডোর দিতে চাচ্ছেন। দেশের মানুষের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে–সে ধরণের পদক্ষেপ নেওয়া খুবই দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘শুধু শ্রমিকদের ছাঁটাই করা হচ্ছে। এটা কোনোভাবেই চলতে পারে না। জনগণের দিকে মনোযোগ দিতে হবে, তাদের আস্থা অর্জন করতে হবে। বেকারত্ব বৃদ্ধি পেলে সেটি দেশের জন্য অমঙ্গলজনক। দেশে ১২ কোটি ভোটার, তার মধ্যে শ্রমিক হচ্ছে ৬০ কোটি ৩৫ লাখ। ভোট দিয়ে আমাদের সরকার নির্বাচিত করেন। ভোট দিয়ে সরকার গঠন করে যারা বঞ্চিত তারা নির্যাতিত, তারা অসহায়। তাদের ন্যায় প্রতিষ্ঠা করতে হবে।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

নান্দাইলে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই ঈশ্বরগঞ্জের শাহ আলম

21 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাসিনাকে লাদেনের খালাতো বোন বললেন রিজভী

পোষ্টের সময় : ০৮:২৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫