১১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ করলো ইসি

  • RA
  • পোষ্টের সময় : ০৩:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫
  • ৪৩২ ভিউ :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ পরিবারের আরও ৯ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) অধীনস্থ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ।

বিষয়টি সম্পর্কে একাধিক সূত্র জানিয়েছে, একটি চিঠির মাধ্যমে এই ১০ জনের এনআইডি লক করা হয়।

নথিপত্রে দেখা গেছে, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর হয়। তবে এটি নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশ ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

যেসব ব্যক্তির এনআইডি লক করা হয়েছে, তারা হলেন: শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে: প্রিন্স

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হালুয়াঘাটের গ্রাম পরিদর্শনে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রিন্স

22 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’ করলো ইসি

পোষ্টের সময় : ০৩:৪৪:২৭ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫