০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

২০০ বার সুরা ইখলাস পড়ার ফজিলত

হজরত আনাস (রা.) থেকে দুর্বল সূত্রে বর্ণিত একটি হাদিসে প্রতিদিন ২০০ বার সুরা ইখলাস পাঠের বিশেষ ফজিলতের কথা উল্লেখ রয়েছে। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রতিদিন ২০০ বার সুরা ইখলাস পাঠ করবে, তার ৫০ বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে—যদি তার ওপর মানুষের কোনো ঋণ না থাকে। (সুনানে তিরমিজি)

এ হাদিসের ব্যাখ্যায় শায়খ আবদুল হক মুহাদ্দিস দেহলভী (রহ.) বলেন, ‘যদি তার ওপর কোনো ঋণ না থাকে’ কথাটির দুটি ব্যাখ্যা হতে পারে। প্রথমত, মানুষের ঋণের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় তা শুধু এ আমলের মাধ্যমে মাফ হয় না। দ্বিতীয়ত, ঋণ পরিশোধ না করা অবস্থায় এ ফজিলত প্রযোজ্য হবে না।

তবে ইসলামি গবেষকদের মতে, এই হাদিসটি দুর্বল (যঈফ) সূত্রে বর্ণিত। তাই এ বর্ণনার ওপর ভিত্তি করে নিশ্চিতভাবে কোনো ফজিলত নির্ধারণ করা ঠিক নয়।

অন্যদিকে, সহিহ বুখারি ও সহিহ মুসলিমে বর্ণিত একাধিক বিশুদ্ধ হাদিসে সুরা ইখলাসের বিশেষ মর্যাদার কথা এসেছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, সুরা ইখলাস কোরআনের এক-তৃতীয়াংশের সমতুল্য। এছাড়া মুসনাদে আহমদের এক হাদিসে এসেছে, যে ব্যক্তি ১০ বার সুরা ইখলাস পাঠ করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন।

সুরা ইখলাস পবিত্র কোরআনের ১১২তম সুরা। এতে চারটি আয়াত রয়েছে। সুরাটিতে আল্লাহ তাআলার একত্ব, অমুখাপেক্ষিতা এবং তাঁর তুলনাহীন সত্তার ঘোষণা দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; তারা সমান মর্যাদার নাগরিক: প্রিন্স

আলজেরিয়ায় এতিমখানায় ভয়াবহ আগুন, নিহত ১১

17 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

২০০ বার সুরা ইখলাস পড়ার ফজিলত

পোষ্টের সময় : ১২:১৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬